বিএনপির বিভাগীয় সব কমিটিকে ঢেলে সাজানো হবে -------------------দুলু

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:২৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিএনপির বিভাগীয় সব কমিটিকে সংগঠিত তথা ঢেলে সাজানো হবে। বিভাগের প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা-মহানগর কমিটির নিষ্ক্রিয় নেতাদের বাদ দিয়ে তরুণ, শক্তিশালী ও সাহসীদের জায়গা দেওয়া হবে। করোনার কারণে এতদিন সবকিছু স্থবির থাকলেও এবার দলকে সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছেন।

মঙ্গলবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে দলের জেলাভিত্তিক সাংগঠনিক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেকের সভাপতিত্বে সভায় বিএনপির রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।