জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:৫০

জবি সংবাদদাতা

ইতিহাস, ঐতিহ্য এবং সংহতির ধারক বাহক পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজ ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজকের পরিবর্তে কাল ২১ অক্টোবর পালিত হবে। আজ ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) ও লক্ষ্মীপূজা থাকায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি এক দিন পেছানো হয়েছে। গত বছরের মতো এ বছরও স্বল্প পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে কাল বেলা ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনা, বেলা ১১টা ১০ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর বেলা ১২টায় অনলাইনে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি প্রকৃত বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে আমি কাজ করছি। আমরা গবেষণা খাতে গতবারের চেয়ে বাজেট ডাবল করে দিয়েছি।