সিংগাইরে সেই বহিষ্কৃত যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:৫০

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

বহিষ্কৃত সেই যুবলীগ নেতা সাদ্দাম হোসেন মোল্যাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ‘সিংগাইরে বহিষ্কৃত যুবলীগ নেতার নেতৃত্বে হিন্দু বাড়িতে হামলা, লুটপাট’ শিরোনামে মঙ্গলবার দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ মাঠে নামে। এরপর ঐ দিনই পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশে সকালে নিজ এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় বলে থানার ওসি সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গত রবিবার ঐ বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।