ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শিশুদের হাতে শত তালের চারা রোপণ করা হয়েছে। সোমবার রাস্তার পাশে উপজেলা ঘিওর থেকে মাইলাগী পর্যন্ত এ চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াদিয়া শাবাব, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা দিলীপ চন্দ্র সরকার, মো. আব্দুর রাজ্জাক, সাজ্জাদ হোসেন, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, দপ্তর সম্পাদক সাংবাদিক মো. শফি আলম প্রমুখ।
