নরসিংদী প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার নরসিংদী শিশু একাডেমিতে আলোচনাসভার আয়োজন করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, বীর মুক্তিযোদ্ধা মো. লসকর আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আরমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শেখ রাসেলের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের শিশু কিশোররা দেশ গঠনের জন্য আগামী দিনে তৈরি হবে। যা দেশকে প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।
