জিয়া জিতেছেন, ড্র করেছেন ছেলে
স্পোর্টস রিপোর্টার
শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় ও আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই জয় তুলে নিয়েছেন বাংলাদেশের তিন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান এবং এনামুল হোসেন রাজিব। গতকাল রাজধানীর পূর্বানী হোটেলে শুরু হওয়া সবচেয়ে বেশি গ্র্যান্ড মাস্টার নিয়ে আয়োজিত ৯ রাউন্ডের সুইস লিগের টুর্নামেন্টে জিয় হারিয়েছেন ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামকে, নিয়াজ হারান আফজাল হোসেন সাচ্চুকে এবং রাজীব হারিয়েছেন সাকলাইন মোস্তফা সাজিদকে। বাবা জিয়া জিতছেন আর তার ছেলে ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ড্র করেছেন ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আন্দ্রে সুমিতের সঙ্গে। মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ভারতের গ্র্যান্ড মাস্টার পি কার্তিকায়নের সঙ্গে। ১৮টি দেশের ৩২ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৪ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১০২ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন। ৫৫ হাজার মার্কিন ডলার পুরস্কার। আজ বিকাল ৩টায় দ্বিতীয় রাউন্ড শুরু হবে।
