স্পোর্টস রিপোর্টার
সাফের পয়েন্ট টেবিলে পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। পয়েন্ট টেবিলের ছবিটা মানতে রাজি না বাফুফে। বাংলাদেশের পারফরম্যান্স ভালো। আগের টুর্নামেন্টগুলোর মতো হয়নি। সামনে আরেকটি টুর্নামেন্ট শ্রীলঙ্কায়। ৮ নভেম্বর বাংলাদেশের খেলা লঙ্কায়।
শ্রীলঙ্কার টুর্নামেন্টের জন্য ইংলিশ কোচ জেমিকে ফেরাতে চায় না বাফুফে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের সঙ্গে বৈঠক হয়েছে বাফুফের। গতকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের বাসায় বৈঠকে ছিলেন টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পলস্মলি, কোচ অস্কার ব্রুজন এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি জানিয়েছেন শ্রীলঙ্কা ট্যুরের ব্যাপারে ব্রুজনের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল আরো একবার বসা হবে। তখন চূড়ান্ত হবে ব্রুজন থাকবেন কি না। তিনি বলেন, ‘ব্রুজন ছুটিতে যাবেন। হাতে সময় কম। শ্রীলঙ্কায় খেলা শুরু হবে ৮ নভেম্বর।’
