স্পোর্টস ডেস্ক
২০১৩ সালে শেষ বার কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এরপর আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া আর দেখাই হয় না এই দ্বৈরথের। তার পেছনে অবশ্য দুই দেশের রাজনৈতিক প্রভাবও বিরাজমান। তবে ঘুমিয়ে পড়া সেই দ্বৈরথকে আবারও জাগিয়ে তুলতে আগ্রহী পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। তবে সেজন্য দুই দেশের মধ্যে ক্রিকেটীয় বন্ধন চান তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে অংশ নিতে সম্প্রতি দুবাই সফর করেছেন রমিজ। সেখানে ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনের অনুমতি পান তারা। তাছাড়া সভায় আলোচনা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গেও। আলোচনা প্রসঙ্গে রমিজ বলেন, ‘দুই দেশের ক্রিকেটকে পুনরাজ্জীবিত করতে আমাদের অনেক কাজ করতে হবে। তবে দুই বোর্ডের মধ্যে সমঝোতার জায়গা থাকতে হবে।
