মিয়ানমারে শতাধিক রাজনৈতিক বন্দি মুক্ত

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০০:৩৭

মিয়ানমারে শতাধিক রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে সামরিক জান্তা। দেশটির কুখ্যাত ইনসেইন কারাগার থেকে অং সান সু চির দলের এক মুখপাত্র এবং কৌতুক অভিনেতা জারগানারসহ কয়েকশ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে। সোমবার রাতে তাদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। সোমবার রাতে সরকারি টেলিভিশনে জানানো হয়, সামরিক জান্তা প্রধান তার ভাষণে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তার সেই ঘোষণার আলোকে পাঁচ হাজার ৬০০ এর বেশি গ্রেপ্তারকৃত ব্যক্তি বা যাদের ওপর হুলিয়া জারি করা হয়েছে এমন ব্যক্তিদের সাধারণ ক্ষমা করা হবে। -বিবিসি