নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪৩

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০০:৩৭

নাইজেরিয়ার উত্তর পশ্চিমের এক গ্রামের বাজারে রোববার গুলি করে ৪৩ জনকে হত্যা করা হয়েছে। একটি অপরাধী চক্র, যাদের স্থানীয়ভাবে দস্যু মনে করা হয়, এই হামলার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহতের ঘটনায় প্রতিশোধের অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। গত সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, তার সরকার শিগগিরই এই দস্যুদের পরাজিত করবে। তিনি বলেন, দস্যুদের দিন গণনার সময় চলে এসেছে। কারণ উন্নত সরঞ্জাম সংগ্রহ ও মোতায়েনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো হয়েছে। -ডয়চেভেলে