জাপানের প্রণালিতে চীন ও রাশিয়ার যৌথ নৌমহড়া

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০০:৩৮

জাপানের প্রণালিতে মহড়া দিয়েছে চীন ও রাশিয়ার নৌবাহিনীর দশটি জাহাজ। গত সোমবার জাপান এই তথ্য জানিয়ে বলেছে, তারা এধরণের কার্যক্রমের ওপর নিবিড় নজর রাখছে। জাপানের মূল ভূখ্ল এবং এর উত্তরাঞ্চলীয় হোকাইদো দ্বীপ পৃথক করা উপত্যকার মধ্যে এই মহড়া হয়। জাপান তুসাগারু উপত্যকা দিয়ে চীন ও রাশিয়ার জাহাজ চলাচলের কথা নিশ্চিত করেছে। ওই উপত্যকাটি আন্তর্জাতিক সমুদ্র বলে বিবেচিত হয়। তবে পূর্ব চীন সমুদ্রের ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও জাপানের মধ্যে পালটাপালটি দাবি রয়েছে। এছাড়া মস্কোর সঙ্গেও এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে টোকিওর। -রয়টার্স