জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবিলা ও পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইন-শৃৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কেন ব্যর্থ হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। এছাড়া সারা দেশে সহিসংতা রোধে কোনো সাফল্য নেই সরকারের। ঈদে মিলাদুন্নবি (স.) উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় তিনি একথা বলেন।
