চীন থেকে আসছে আরো ৫৫ লাখ ডোজ টিকা

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০০:৪৮

চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের আরো ৫৫ লাখ ডোজ টিকা আগামীকাল বৃহস্পতিবার দেশে আসছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টায় এই টিকা আসার কথা রয়েছে। এদিকে সোমবার রাতে সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরো ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।