দুই ছেলে-মেয়ে ও বিদেশে বসবাসরত স্বামীকে রেখে পর পুরুষের সাথে পরকিয়া প্রেমে পড়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামী ও ছেলে বিষ পানে আত্মহত্যা করেছে বলে অভিযোগে উঠেছে । পুলিশ ঘটনাস্থল থেকে বিষের বোতল উদ্ধার করেছেন।
স্বামী হলেন, নুরুল কবির পারভেজ (৩৮) ও ছেলে মো. সানি (৯)।
মঙ্গলবার (১৯ অক্টোবর)সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ৫নং ওয়ার্ড এজাহার ডাক্তারের বাড়ীর পার্শ্বে নুর মোহাম্মদ এর পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পিতা ও পুত্র ২ জনকে থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে সানিকে মৃত ঘোষণা করেন। পরে পিতা পারভেজকে প্রাথমিক ভাবে ওয়াশ করিয়ে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকেও মৃত ঘোষনা করেন চিকিৎসক।
নুরুল কবির পারভেজ চন্দনাইশ উপজেলার মৌলভী বাজার পশ্চিম বেলজুড়ি ৪নং ওয়ার্ড এলাকার আমিন শরীফের ছেলে। কিন্তু তিনি সপরিবারে বান্দরবানের বালাঘাটায় বসবাস করতেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পুকুর পাড় থেকে নুরুল কবিরকে জীবিত এবং তার ছেলে সানির লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিষের বোতলও উদ্ধার করা হয়েছে। নুরুল কবিরকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বাবা ছেলে দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নুরুল কবির স্ত্রীর পরকীয়া সইতে না পেরেও আত্মহত্যার পথ বেছে নিতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি আরও জানান।
ইত্তেফাক/কেএইচ
