করোনা: আবারো মস্কোয় বিধিনিষেধ আরোপ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৮:১৬

রাশিয়ায় নতুন করে করোনার দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জন। দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় মঙ্গলবার (১৯ অক্টোবর) মস্কোর মেয়র পুনরায় করোনাভাইরাস নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

সংক্রমণ রোধে সরকার জাতীয়ভাবে সামাজিক যোগাযোগ কমাতে এক সপ্তাহের জন্য লোকদের কাজ থেকে বিরত রাখার পরিকল্পনা করছে। দেশব্যাপী ভাইরাস সংক্রমণ রোধে সরকার কী ধরণের ব্যবস্থা নেবে এ বিষয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

Putin's Bleak Covid-19 Admission: 'We Don't Have Much to Brag About' - The  New York Times

তবে মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন ইতোমধ্যেই মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীতে ভ্যাকসিন নেয়নি ৬০ বছরের বেশী বয়সের লোকদের ঘরে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং সেবাকর্মীদের জন্য বাধ্যতামূলক ভ্যাকসিন গ্রহণের মেয়াদ বাড়িয়েছেন। এই নিষেধাজ্ঞা আগামী সোমবার (২৫ অক্টোবর) থেকে কার্যকর হবে এবং ফেব্রুয়ারির শেষ পর্যন্ত স্থায়ী হবে।

মেয়র সোবায়ানিন এক বিবৃতিতে বলেন, ‘প্রতিদিন রোগের মারাত্মক রূপ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে।’  গত গ্রীষ্মের পর গুরুতর রোগীদের সংখ্যা ‘দ্বিগুণ’ বেড়েছে। কর্মীদের ৩০ শতাংশ বাড়িতে থেকে কাজ করার সুযোগ দিতে বলেছেন। 

রাশিয়ায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাস জটিলতায় সর্বোচ্চ ১ হাজার ১৫ জনের মৃত্যু এবং ইউরোপের পর দেশব্যাপী সর্বোচ্চ ২ লাখ ২৫ হাজার ৩২৫ জন আক্রান্ত হওয়ার পর এই করোনা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়।  এ পর্যন্ত করোনাভাইরাসে দেশটিতে ৪ লাখের বেশী লোকের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এএইচপি