জমে উঠেছে 'চিহ্ন'র ভার্চুয়াল সাহিত্য আড্ডা 

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২০:৪০

জমে উঠেছে সাহিত্য পত্রিকা 'চিহ্ন'র আয়োজনে অনলাইন সাহিত্য আড্ডা৷ পত্রিকাটির সম্পাদক শহীদ ইকবালের সঞ্চালনায় একজন অতিথির উপস্থিতে এ আড্ডা ইতোমধ্যে সাড়া ফেলেছে সাহিত্যমোদীদের মাঝে। 

'চিহ্ন' পরিবার জানিয়েছে, করোনার আগে প্রতি রবিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতো সাহিত্য আড্ডা। পরে করোনাকালীন এ আড্ডা ভার্চুয়াল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রতি শনিবার চিহ্নের ফেসবুক পেইজ  (https://www.facebook.com/chinno.ujanertane) থেকে এ আয়োজন করা হয়।আয়োজিত এ অনুষ্ঠানের রেকর্ড করে ইউটিউব চ্যানেলেও আপলোড হয়। 

এই আয়োজনে যথাক্রমে উপস্থিত ছিলেন কুমার দীপ, শেখ নাজমুল হাছান, শাহ্যাদ ফিরদাউস, বদিউদ্দিন নাজির, সূর্য নন্দী, হোসেনউদ্দীন হোসেন, হামিদ কায়সার, প্রবালকুমার বসু, শরীফ আতিক-উজ-জামান, মোস্তাক আহমাদ দীন, শোয়েব শাহরিয়ার, বরুন চন্দ, মামুন মুস্তাফা, অলকনন্দা রায়, সন্দীপ দত্ত, বজলুল করিম বাহার, আফজালুল বাসার, আজফার হোসেন, জিললুর রহমান।

ইত্তেফাক/ইআ