চীনের লিয়াওনিং প্রদেশে গ্যাস বিস্ফোরণ, নিহত ৩

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:৪২

চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াং শহরে একটি রেস্তোরাঁয় গ্যাসলাইনে বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এবং আহত হয়েছেন আরো অনেকে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

সামাজিক মাধ্যমের দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ রাষ্ট্রীয় মালিকানাধীন পিপলস ডেইলি প্রকাশ করেছে, এতে দেখা যায় , উত্তর চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনিয়াংয়ের বিভিন্ন ভবনের জানালা ছিটকে রাস্তায় পড়ে আছে এবং রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

At least 3 dead in apparent gas explosion in north China

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার ভোরে আবাসিক এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে, এখানে ব্যবসায়িক অফিস ও দোকানপাট রয়েছে।

উদ্ধারকারীরা তিন জনকে মৃত এবং ৩৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। দুর্ঘটনার তদন্ত চলছে, অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানায়, একটি বাণিজ্যিক ও একটি আবাসিক ভবনের মাঝে এই বিস্ফোরণ ঘটে।

ইত্তেফাক/এএইচপি