তিনদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামের রাজারহাটে তিনটি ইউনিয়নের চরাঞ্চলসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩ হাজার পরিবার।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চর খিতাব খাঁ, চর গতিয়াশাম, বুরির হাটের চর, বিদ্যনন্দ ইউনিয়নের পাড়ামৌলা, মন্দির, চতুরা, শিয়াল খাওয়ার চর, গাবুরহেলান, তৈয়ব খাঁন এবং নাজিমখাঁন ইউনিয়নের চর রতিদেব, সোমনারায়নসহ এসব এলাকার নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বন্যা দুর্গতদের জন্য ২০ মেট্রিকটন চাল, ৪ লাখ টাকা, শিশু খাদ্য ও গবাদি পশু খাদ্য বিতরণের ব্যবস্থা করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
