তালায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, হেলপার নিহত

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:০১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শাকদহ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপার রানা সরদারের (৩০) মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।  বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,  দুর্ঘটনায় সাতক্ষীরার তলুইগাছা গ্রামের  মতলেব সরদারের ছেলে সাজ্জাত সরদার (৫০),শ্যামনগর উপজেলার  আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের  বদরউদ্দিনের ছেলে নওশের আলী (৭৫),  চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০)সহ ১০/১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ওসি  জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে। 

ইত্তেফাক/এনই/এএইচপি