বরিশালের মেঘনা নদী থেকে নিখোঁজের দুই দিন পর কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড সদস্য পারভেজের লাশ উদ্ধার করা হয়। কোস্টগার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এস এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাপক তল্লাশী চালানোর পর কোস্টগার্ড পারভেজের লাশ উদ্ধার করেছে। এর আগে, মঙ্গলবার ভোরে হিজলার মেমানিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের ট্রলারের সাথে কোস্টগার্ডের ট্রলারের সংঘর্ষ হয়। এতে কোস্টগার্ড বাহি ট্রলার থেকে কোস্টগার্ডের দুইজন সদস্য নদীতে পড়ে যায়। এরপর থেকে পারভেজ নামে এক সদস্য নিখোঁজ ছিলো।
ইত্তেফাক/এসএ
