কেউ দেবে না অপবাদ

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৯:১৪

এই সময়ের ছড়া 

মাকিদ হায়দার

 

ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি চাঁদ।

ধরতে যদি পারি তোমায়

দু পায় এবার লাগিয়ে আগুন

আসব ফেলে যে কোনো দিন

মাঝনদীতে আমি

             মারছ তুমি হাজার মানুষ

             যখন যেমন খুশি তোমার

             ধরতে যদি পারি তোমায়

             তাই বানালাম

             ইঁদুর মারার ফাঁদ

কোভিড সাহেব ডেভিড সাহেব যতোই বলুক

হও না কেন তাদের মেয়ে

রক্ষা তুমি পাবে নাকো

যতোই হও না কেন রাজকন্যা করোনা

ধরতে যদি পারি তোমায়

বুড়িগঙ্গায়

শীতলক্ষ্যায়

মারব তোমায় নদীর জলে চুবিয়ে

তাতে

কেউ দেবে না আমায় কোনো অপবাদ।