ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৩৭

ফুলবাড়ী উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ফয়সাল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর গোরকমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাভিরাট ইউনিয়নের জুয়েল মিয়ার ছেলে এবং উপজেলার চর গোরকমন্ডল গ্রামের দুলাল মিয়ার নাতি।

স্থানীয়রা জানান, শিশু ফয়সাল মা-বাবাসহ নানা বাড়িতে বেড়াতে আসে। এদিন সকালে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।