গত ১৬-১০-২০২০ তারিখে পরিসংখ্যার ব্যুরোর ‘চেইনম্যান’ এবং নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্পে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ (২য় পর্যায়) পদে যেভাবে পদের ধরন অনুয়ায়ী প্রশ্ন করা হয়েছে, তেমনি প্রত্যেকটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন পদের ধরন অনুযায়ী করা হোক। পরিসংখ্যান ব্যুরোর ‘চেইনম্যান’ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন যেমন গণিত বিষয়ে পরিমাপের অঙ্কের প্রতি গুরুত্ব দিয়ে এবং নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্পে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ (২য় পর্যায়)-এর প্রশ্ন তেমনি কম্পিউটার বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে। এতে করে প্রকৃত যোগ্য ও সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শীরা নিয়োগ পাবে বলে আশা করা যায়। কিন্তু অধিকাংশ পরীক্ষায়, যেমন কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ পরীক্ষায় কম্পিউটার বিষয়ের প্রতি বেশি গুরুত্ব না নিয়ে প্রচালিত পদ্ধতিতেই প্রশ্ন করা হয়। তাই সংশ্লিষ্ট পদগুলোতে পদের ধরন অনুযায়ী প্রশ্ন করলে যোগ্য ও অভিজ্ঞসম্পন্নরাই নিয়োগ পাবেন—এটা নিশ্চিত। এ বিষয়ে নিয়োগ পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আল মামুন
আপনমোড়, খড়কি, কোতয়ালী, যশোর
