ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার শফিউল্লাহ

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:০০

গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে তিনি ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

মঙ্গলবার সকালে ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত সেপ্টেম্বর/              ২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে  ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

এ সময় কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এবং কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সাইফুল আলম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর ও অস্ত্র/ বিস্ফোরক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়ে ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে                          ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ              করেন।