দাকোপে মনোনয়ন প্রত্যাশী অচিন্ত্য মণ্ডলের গণসংযোগ অব্যাহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

দাকোপ (খুলনা) সংবাদদাতা 

খুলনার দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান চালনা পৌরসভার সাবেক মেয়র ও অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল অন্যতম। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও আওয়ামী লীগের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকাল থেকে গভির রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় কর্মি সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ, মতবিনিময় সভা, পথসভা ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। সেখানে তিনি জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি আ.লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছেন। 

অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল বলেন, তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাধীনতা যুদ্ধের সময়ে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহম্মেদ‘র তথ্য কর্মকর্তা ছিলেন। তাছাড়া তিনি ছাত্র জীবন থেকে আ.লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এসব বিবেচনায় তিনিই দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।