রেশম শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: মেয়র লিটন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

রেশম কারখানা, গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার বেলা সাড়ে ১১টায় পরিদর্শন করে সার্বিক অবস্থার খোঁজখবর নেন তিনি। 

পরিদর্শন শেষে রেশম কারখানা এবং গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রেশম কারখানা ভালো মতো চালু এবং এ শিল্পের উন্নয়নের জন্য যা যা করা দরকার শিগগিরই সেসব পদক্ষেপ গ্রহণ করবো। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে। রেশম শিল্পের রাজশাহীর ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

পরিদর্শন কালে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মু. আব্দুল হাকিম, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক মোহা. মুনসুর আলী, সম্প্রসারণ ও প্রেষণা সদস্য আব্দুল মান্নান, ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/অনি