রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বুধবার আনোয়ার হোসেন হেলাল একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় হেলাল সমর্থকরা শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে। এসময় তিনি কয়েকটি পথসভায় অংশ নেন।
