ভারতের ফারাক্কায় গঙ্গা নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:০৫

গত ৪ অক্টোবর থেকে বাংলাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। এরপর থেকে ভারতের ফারাক্কায় গঙ্গা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ছে। প্রতিদিন ১৬ কুইন্টাল করে মাছ ধরা পড়ছে। সারা বছর সেখানে নদীতে ইলিশ মিলে না। ফারাক্কার আশপাশের ২০ কিলোমিটার এলাকা জুড়ে ইলিশ ধরা পড়ছে। মঙ্গলবার কলকাতার আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে। পূজা শুরুর পর থেকে বেশি পরিমাণ ইলিশ ধরা পড়ছে। প্রতিটির ওজন আড়াইশ থেকে তিনশ গ্রাম। এক কেজি সাইজের ইলিশও ধরা পড়ছে। তবে পরিমাণে কম। সেখানকার পাইকারি বাজারে প্রতি কেজি ছোট ইলিশ ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা দরে। খুচরা বাজারে ছোট ইলিশ ২২০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগেও অন্যান্য বছর অক্টোবরে বাংলাদেশে ইলিশ ধরা নিষিদ্ধকালীন সময়ে ফারাক্কায় গঙ্গা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছিল।

 বাংলাদেশ মত্স্য অধিদপ্তরের ইলিশ ব্যবস্থাপনা শাখার উপ প্রধান মাসুদ আরা মনি বলেন, অক্টোবর মাসের পূর্ণিমার আগে ইলিশ মাছের ভরা প্রজনন মৌসুম শুরু হয়।