নতুন করে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রে আর অর্থায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার এডিবির বোড সভায় নতুন জ্বালানি নীতি অনুমোদন হয়েছে। কার্বন নিঃসারণ কমানোর অংশ হিসেবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই খাতে অর্থায়নে এখন সাশ্রয় নীতির পথে হাঁটবে এডিবি। এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া উল্লেখ করেছেন, সদস্য দেশগুলোতে নবায়নযোগ্য, সহজলভ্য এবং পরিচ্ছন্ন জ্বালানিতে মনযোগ দেবে এডিবি। পরিবেশ রক্ষায় কথা চিন্তা করে জ্বালানি নীতিতে নতুন করে আর কয়লা ভিত্তিক বিদ্যুেকন্দ্রে অর্থায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ থেকে ২০৩০ সাল মেয়াদে এডিবি জলবায়ু তহবিলের আকার ১০ হাজার কোটি ডলারে (সাড়ে ৮ লাখ কোটি টাকা) উন্নীত করবে।
