রায় বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে আসকের রিট

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:১১

শিক্ষাঙ্গন ও কর্মস্থলে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের দেওয়া রায় বাস্তবায়ন চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। রিটে জনপ্রশাসন সচিবসহ ৪৩ জন সচিবকে বিবাদী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন ও সালিশ কেন্দ্রের (আসকের) পক্ষে আইনজীবী মো. শাহিনুজ্জামান ও সৈয়দা নাসরিন এ রিট দায়ের করেন।

শাহিনুজ্জামান জানান, ২০০৯ সালে হাইকোর্ট যৌন হয়রানি প্রতিরোধে একটি নীতিমালা করে দেয়। এতে সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে পাঁচ সদস্যবিশিষ্ট একটি করে কমিটি গঠনসহ বেশ কিছু নির্দেশনা ছিল; কিন্তু সেই নির্দেশনার বাস্তবায়ন নেই। এমনকি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতেও যৌন হয়রানি প্রতিরোধে কোনো কমিটি নেই। এজন্য ঐ রায় বাস্তবায়নের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।