আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় পত্রিকা হকার নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০০:৪৫

সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় মো. রুহুল আমিন (৫৫) নামে একজন সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন।  বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকার জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে রাস্তা পারাপারের সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিন টাঙ্গাইল জেলার সদর থানার খানজানা গ্রামের মৃত নুতুব আলী মুন্সির ছেলে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। রুহুল আমিন পল্লীবিদ্যুত্ ডেণ্ডাবর নতুনপাড়া এলাকায় থেকে ঢাকা সংবাদপত্র হকারস বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নবীনগর সেন্টারের মাধ্যমে প্রায় ৩৫ বছর ধরে পত্রিকা ফেরি করে বিক্রি করতেন।