ভর্তি পরীক্ষার মাধ্যমে সশরীরে কার্যক্রম শুরু করল বুয়েট

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০০:৪৭

করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বন্ধ হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। বুধবার সকাল ১০টায় বুয়েট ক্যাম্পাসে চার শিফটের এই প্রাকনির্বাচনি পরীক্ষা শুরু হয়। যা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চলে।

প্রাকনির্বাচনি ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে বাছাই অনুষ্ঠিত হবে। প্রাকনির্বাচনি পরীক্ষায় মেধার ভিত্তিতে প্রতি শিফট থেকে নির্বাচিত প্রার্থীদের আগামী ৬ নভেম্বর মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। মূল ভর্তি পরীক্ষা লিখিত আকারে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে।