করোনা মহামারি আরো অনেক দিন চলবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপের করোনা আবার বাড়ছে

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০০:৫৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে যেসব দরিদ্র দেশে কোভিডের বিস্তার ঠেকাতে টিকার প্রয়োজন সেসব দেশ টিকা না পাওয়ায় মহামারি আরো এক বছর ধরে চলবে। তারা বলছে, এসব দেশ টিকা পেলে আরো আগেই এই মহামারির অবসান ঘটত। হুর একজন ঊর্ধ্বতন নেতা ড. ব্রুস এইলওয়ার্ড বলেছেন, টিকার দুষ্প্রাপ্যতার কারণে কোভিড সঙ্কট সহজেই ২০২২ সালেও আরো অনেক দিন ধরে চলতে পারে। আফ্রিকায় জনগোষ্ঠীর পাঁচ শতাংশেরও কম টিকা পেয়েছে, যেখানে বেশির ভাগ দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়ে গেছে।

ইউরোপে আবার বাড়ছে করোনা

শীতের আগেই ব্রিটেন, রাশিয়া, রুমানিয়া ও তুরস্কের মতো দেশে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলায় দুশ্চিন্তা দেখা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী শুধু ইউরোপেই এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্রিটেনে দিনে ১ লাখ সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ায় দৈনিক সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করায় প্রেসিডেন্ট পুতিন কর্মীদের এক সপ্তাহের জন্য বাসায় থাকার নির্দেশ দিয়েছেন।