বাগদান, বিয়ে, বিবাহের অভ্যর্থনা, বিবাহ বার্ষিকী, জন্মদিনের অনুষ্ঠানকে পরিপূর্ণ রূপ দিতে প্রয়োজন সঠিক ম্যানেজমেন্ট। অনুষ্ঠানের ভেন্যু, খাবারের মেন্যু ঠিক করা, আত্মীয়স্বজনের পোশাক কেনা, যানবাহনের ব্যবস্থা করা, নিমন্ত্রণপত্র ছাপানো, স্টেজ সাজানো, তত্ত্ব গোছানো, ছবি ভিডিও সবকিছু মাথায় রাখতে হবে। এত কাজ তো আর একার পক্ষে করা সম্ভব নয়। তাই প্রয়োজন হয় ইভেন্ট ম্যানেজমেন্টের। এক ছাদের নিচে একসঙ্গে সবকিছু নিয়ে হাজির রয়েছে গল্পওয়ালা ইভেন্ট ম্যানেজমেন্ট কো. লি.।
সাধ্যের মধ্যে সবার জন্য সব ধরনের প্যাকেজ রয়েছে প্রতিষ্ঠানটির। নিজেদের চাহিদামত আয়োজন করা যাবে যেকোনো অনুষ্ঠান। দেশজুড়ে তারা সঠিক সময়ে সঠিকভাবে অনুষ্ঠানের আয়োজন করে দেয়। প্রতিষ্ঠানটিতে যেসব সার্ভিস রয়েছে— বাগদান, হলুদ, বিয়ে, বিবাহের অভ্যর্থনা, বিবাহবার্ষিকী, জন্মদিন, গানের জলসা, মেহেদি নাইট, ব্রাইডাল শাওয়ার, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ডিজে, সাউন্ড সিস্টেম, কনসার্ট, বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান, কর্পোরেট ইভেন্ট, উদ্বোধনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন।
