সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ এবং আনন্দময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘সিটি অটোমোবাইল্স’, এসিআই মটরস’র ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে লক্ষ্মীপুরে তাদের যাত্রা শুরু করল। এটি লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় (পুরাতন পাসপোর্ট অফিসের পাশে) অবস্থিত। এ শোরুমে সেলস এবং সার্ভিস সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ টন, ১.৫ টন, ৩.৫ টনের পিক-আপসহ অন্যান্য সকল যানবাহন এই শো-রুমে পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস’র মহাব্যবস্থাপক (সেলস) খাইরুল আহসান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল বাহার, লক্ষ্মীপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলমসহ এসিআই মটরস’র অন্যান্য কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।
ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রিত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড। এপর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লাখেরও বেশি বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। ২০১৯ সাল থেকে এসিআই মটরস একমাত্র পরিবেশক হিসেবে ফোটন’র বিভিন্ন বাণিজ্যিক গাড়ি বাংলাদেশে বাজারজাত করছে। কৃষি যান্ত্রিকীকরণের যাবতীয় সমাধান প্রদান ছাড়াও প্রতিষ্ঠানটি কন্সট্রাকশন ইকুইপমেন্ট ও ইয়ামাহা মটরসাইকেলের ব্যবসা পরিচালনা করছে।
০
