এসএসসি পরীক্ষা:২০২১ ভূগোল ও পরিবেশ

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৯:৪৫

দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চবিদ্যালয়, কালীগঞ্জ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ২০২১ সালের এসএসসি পরীক্ষার মানবিক বিভাগের  প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে ‘ভূগোল ও পরিবেশের’ নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া হলো, পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে পড়বে  । 

বারিমণ্ডল

১। ‘Hydro’ শব্দের অর্থ কী?

(ক) পানি           (খ) ক্ষেত্র               (গ) আকাশ                (ঘ) মাটি

২। ‘Sphere’ শব্দের অর্থ কী?

(ক) পানি        (খ) ক্ষেত্র             (গ) আকাশ     (ঘ) মাটি

৩। পৃথিবীর সকল জলরাশির শতকরা কতভাগ পানি সমুদ্রের?

(ক) ৩৭                  (খ) ৪৭                (গ) ৭৭               (ঘ) ৯৭

৪। পৃথিবীর সকল নদী , হ্রদ , ও ভূগর্ভস্থ পানি কেমন?

(ক) লবণাক্ত                  (খ) ক্ষার    (গ) মিঠা         (ঘ) বিষাক্ত

৫। পৃথিবীতে কয়টি মহাসাগর আছে ?

(ক) ২ টি         (খ) ৩টি                     (গ) ৪ টি                (ঘ) ৫টি

৬। মহাসাগরের চেয়ে স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে কী বলে ? 

(ক) হ্রদ            (খ) সাগর              (গ) মহাসাগর              (ঘ) নদী

৭। ভারত মহাসাগরের আয়তন কত বর্গকিলোমিটার?

(ক) ৬ কোটি ৩০ লক্ষ    (খ) ৬ কোটি  ৪০ লক্ষ  

(গ) ৭ কোটি ৩৬ লক্ষ                                  (ঘ) ৭ কোটি ৪০ লক্ষ 

৮। সমুদ্র স্রোতের প্রধান কারণ কোনটি?

(ক) পৃথিবীর বার্ষিক গতি                (খ) নিয়ত বায়ুপ্রবাহ

(গ) মৌসুমী বায়ু                                           (ঘ) বৃষ্টিপাত

৯। দক্ষিণ মহাসাগরের গড় গভীরতা কত?

(ক) ১৪৯ মিটার (খ) ২৪৯  মিটার (গ) ৩৪৯ মিটার (ঘ) ৪৪৯ মিটার

১০ । উপসাগরে কয় দিকে স্থল থাকে?

(ক) ১ দিকে       (খ) ২ দিকে           (গ) ৩ দিকে               (ঘ) ৪দিকে

১১। ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত?

(ক) ইউরোপ      (খ) আফ্রিকা           (গ) আমেরিকা           (ঘ) এশিয়া 

১২। শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের কী মাপা যায়?

(ক) দৈর্ঘ্য         (খ) প্রস্থ           (গ) আয়তন      (ঘ) গভীরতা 

১৩। সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কী?

(ক) ফ্যাদোমিটার (খ) ব্যারোমিটার (গ) মিটার যন্ত্র (ঘ) থার্মোমিটার

১৪। মহীসোপানের গড় প্রশস্ততা কত?

(ক) ৩০ মি        (খ) ৪০ মি           (গ) ৭০ মি (ঘ) ৮০ মি

১৫। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত?

(ক) ৬১৬ কিমি (খ) ৭১৬ কিমি (গ) ৮১৬ কিমি (ঘ) ৯১৬ কিমি

উত্তর:

১ ক, ২ খ, ৩ ঘ, ৪ গ, ৫ ঘ, ৬ খ,৭ গ, ৮ খ, ৯ ক, ১০ গ, ১১ খ, ১২ ঘ ১৩ ক, ১৪ গ, ১৫ খ