যন্ত্রপাতি, খুচরো কেনাবেচা, এসব এখন মানুষের দামে চলে
ভালোবাসা অথবা ঘৃণা বয়ে চলে মসনদের চোরাকারবারে।
তুমি বললে—ভালোবাসা, উফ্!
সম্পর্ক ও সন্ধিপত্র এখন লেখা হয় বালির হরফে অস্পষ্ট
বিশ্বাস, সমুচ্চারণ, সম্প্রীতি নিতান্তই পয়সা দিয়ে কেনা খেলনা
তুমি বললে—ওহ্ ঘৃণা, উফ্!
রাষ্ট্র কতগুলো নিরেট অক্ষরের সমাহার, জনতা শব্দের
ভাষাগুলো একেকটা সেলাই করা মুখ, মুখগুলো অজস্র মুখোশ।
[কুমিল্লা]
