আপনার রাশিফল

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২০:১৮

মুহম্মদ আনিসুল হক

২৩ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ৭ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৫ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টায় এবং সূর্যাস্ত ৫টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বাড়বে। কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কর্মস্থলে পদস্থ প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।  সুনাম ও মর্যাদা বাড়বে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। বীমা-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে কোনো সমস্যায় জড়াবেন না। যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করে নিন।