গোয়ালন্দ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:১৬

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী ও সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে আহ্বায়ক হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ এবং সদস্যসচিব হিসেবে মোশারফ হোসেন মুসাকে নির্বাচিত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে শহিদুল ইসলাম বাবলু, আউব আলী খান, আমজাদ হোসেন, সেলিম খান সলিম, রাজ্জাক প্রামাণিক, মোক্তার হোসেন বেপারী ও আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া ৩২ জন সদস্য নিয়ে মোট ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের জন্য সময় দেওয়া হয়েছে।