চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ঐ চক্রের ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে ঝিনাইদহের কালীগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো—তানভীরুল ইসলাম নাইম, জাকির হোসেন, শামীম হোসেন, রাশেদ আলী, বাপ্পি হোসেন ও সাগর মোল্লা ওরফে সৈকত। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত চাকু ও ছিনতাইকৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
এ ব্যাপারে শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, ত্যাকাণ্ডের আট দিন পর গত ২০ অক্টোবর ইকরামুলের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই রবিউল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঐ ছয় জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দুপুরে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত তানভিরুল ইসলাম পুলিশের জিজ্ঞাসাদে স্বীকার করেন, সে এর আগেও চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে।
