ঝিনাইদহে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:১৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে শুক্রবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম পারভেজ হোসেন (২৮)।  সদর পৌরসভার মহিষাকুণ্ডু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সকালে সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের যুবক পারভেজ হোসেন অন্যদের সঙ্গে নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলেন। এ সময় হঠাত্ করে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে তার হাত লেগে যায়। এতে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।