সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
জাতীয় নিরাপদ সড়ক দিবসে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ নানা কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষ্যে হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে গতকাল নিমতলায় আলোচনাসভা শেষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০টি সাইনবোর্ড স্থাপন, যানবাহনের চালক ও হেলপারদের মধ্যে লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শনী, গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক অডিও/ভিডিও প্রচারসহ মাইকিং কার্যক্রম চালিয়েছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ। হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাসাড়া হাইওয়ে পুলিশ থেকে নিয়মিত টহলের পাশাপাশি এক্সপ্রেসওয়ে স্পিড গান ব্যবহার করে যানবাহনের চালকদের সতর্কসহ বিভিন্ন অপরাধ যেমন—এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতি না মানা, অতিরিক্ত ও ঝুঁকিপূর্ণ পণ্য বহনের অপরাধে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আফজাল হোসেন বলেন, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
