কাওরান বাজারে কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত, তিন ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কাওরান বাজারে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কনটেইনারবাহী ট্রেনের তিনটি কোচ গতকাল শুক্রবার সকালে কাওরান বাজার এলাকায় লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ঢাকা রেলওয়ে থানার ওসি মাজহারুল হক বলেন, চট্টগ্রাম থেকে কনটেইনারবাহী ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে এফডিসি ক্রসিং অতিক্রম করার পর হাতিরঝিলের রেলব্রিজের কাছে তিনটি কোচ লাইনচ্যুত হয়। ট্রেনের পেছনের দিকের একাধিক কোচ এফডিসি লেভেল ক্রসিং থেকে কাওরান বাজার পর্যন্ত দাঁড়িয়ে যায়।

এতে সার্ক ফোয়ারা মোড় থেকে হাতিরঝিলের দিকে ও মগবাজার থেকে এফডিসি মোড় হয়ে কাওরান বাজারের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।