চলে গেলেন বিশিষ্ট ব্যাংকার তাহেরউদ্দিন আহম্মেদ

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:২৪

বিশিষ্ট ব্যাংকার তাহেরউদ্দিন আহম্মেদ গতকাল শুক্রবার ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তাহেরউদ্দিন আহম্মেদ ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনের বড় ভাই। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।