সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানা পুলিশ আটশ’ পিস ইয়াবাসহ একজন নারীকে আটক করেছে। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকাগামী সেন্টমার্টিন এসি বাসটি ঘোড়ামরা এলাকায় থামায়। এসময় যাত্রী জেসমিন আকতারের (২৮) কাছ থেকে আটশ’ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। সে চট্টগ্রাম জেলাধীন পটিয়া থানার পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী আশরাফ-উদ দৌলার স্ত্রী। এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মামলা রুজু করে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
