মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মা-ইলিশ রক্ষায় অভিযানে শুক্রবার ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি ইঞ্জিনচালিত নৌকা। পদ্মা নদীর লৌহজংয়ের অংশে এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ দুই জনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মা-ইলিশ ধরার কাজে ব্যবহূত ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করে মাওয়া নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া জব্দকৃত অবৈধ কারেন্ট জাল নদী তীরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ১৫ কেজি মা-ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
