যৌন হয়রানির অভিযোগে ঘিওরে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০০:২৮

দুই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে ঘিওর সদর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াদুদ মিয়ার বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে ঘিওর থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীদের পিতা। অভিযুক্ত আব্দুল ওয়াদুদ (৫৫) ঠাকুরকান্দি গ্রামের মৃত ফইজুদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে ঠাকুরকান্দি গ্রামের (১১ ) ও (১২) বছর বয়সি দুই কিশোরীর সঙ্গে ওয়াদুদ মিয়া আপত্তিকর আচরণ করেন। কাউকে কিছু বললে বড় ধরনের ক্ষতি করবে বলে শাসান তিনি। অভিযুক্ত ওয়াদুদ চলে যাবার পরে তারা তাদের মায়ের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে। ঐ কিশোরীদের বাবা বলেন, মেয়েদের সঙ্গে জঘন্য আচরণের বিচার দাবিতে ওয়াদুদের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেছি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মহব্বত খান বলেন, যৌন হয়রানির মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।