দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সহিংসতাবিরোধী কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কনসার্টে শিরোনামহীন, মেঘদলসহ ১২টি ব্যান্ড দল গান পরিবেশন করে। শুক্রবার দুপুর ২টা শুরু হয়ে কনসার্ট চলে গভীর রাত পর্যন্ত। ‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করে। শিল্পের মাধ্যমে দেশবাসীকে সহিংসতা প্রতিরোধের বার্তা দেওয়া এই কনসার্টের লক্ষ্য বলে জানান আয়োজকরা।
দিনভর কনসার্টে গান পরিবেশন করে ব্যান্ড দল শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, কৃষ্ণপক্ষ, কাল্, অবলিক, অসৃক, গানকবি ও বুনোফুল। এছাড়া একক সংগীত পরিবেশন করেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াংকা পাণ্ডে, যশ নমুদার, তাবিব মাহমুদ, রানা, উদয়, অপু, উপায় ও অনিন্দ্য। এছাড়াও নৃত্য পরিবেশন করেন উম্মে হাবিবা ও আবু ইবনে রাফি। মূকাভিনয় পরিবেশন করে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।
