এসএসসি পরীক্ষার সহায়ক প্রশ্নাবলী:জীববিজ্ঞান

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:৩৭

মো. আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক

বড়খাতা বালিকা উচ্চবিদ্যালয়

হাতিবান্ধা

 

 

 

 

 

গত পর্বের পর

৬. নিচের উদ্দীপকটি লক্ষ করো

                                                                                                                                                      C6H12O6 +     6CO2 + 6H2O + শক্তি

 

ক. জীবনীশক্তি কী?                                           ১

খ. আখকে C4 উদ্ভিদ বলা হয় কেন?                                                    ২

গ. X-এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কীভাবে ঘটে? ব্যাখ্যা করো।                  ৩

ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো।      ৪

৭. নিচের চিত্র দুটি লক্ষ করো

ক. ফুল কী?                                                                                   ১

খ. পুষ্প মঞ্জুরি বলতে কী বোঝায়?                                                      ২

গ. উদ্দীপকের চিত্র-A তে ‘P’ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা

করো।                                                                                          ৩

ঘ. ‘B’ চিত্রে M ও N এর বিকাশ চিত্র-‘A’ এর উপর নির্ভরশীল- মূল্যায়ন করো।       ৪

৮. রুনারা তিন বোন। তাদের কোনো ভাই না থাকায় তাদের দাদী প্রায়ই তাদের মাকে দোষারোপ করে। অজ্ঞতার কারণে আমাদের দেশে কত অসহায় নারী তালাকের স্বীকার হন। রুনা তার জীববিজ্ঞান বই থেকে জানতে পারে, সন্তানের লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক. প্রকট বৈশিষ্ট্য কী?                                                                       ১

খ. থ্যালাসেমিয়া বলতে কী বোঝায়?                                                   ২

গ. কন্যা শিশুর জন্ম দেওয়ার কারণে বাংলাদেশে অনেক স্ত্রী তালাকের স্বীকার হন। এটিকে প্রতিহত করার উপায় ব্যাখ্যা করো। ৩

ঘ. একটি চিত্রের মাধ্যমে লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমের ভূমিকা বিশ্লেষণ করো।    ৪