দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক
তালুক শাখাতী উচ্চবিদ্যালয়, কালীগঞ্জ
দশম শ্রেণির ছাত্রী হালিমা এমন একটি বিষয় পাঠ করছিল যার পরিধি পূর্বের চেয়ে বর্তমানে বেশ বিস্তৃত হয়েছে। বিজ্ঞানও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার সমাজে মূল্যবোধের পরিবর্তনের জন্য দায়ী।
১। ক) ভূগোল কাকে বলে?
খ) অর্থনৈতিক ভূগোলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ) হালিমার পঠিত বিষয়টির পরিধি সমপ্রসারিত হয়েছে কেন? ব্যাখ্যা করো।
ঘ) বিষয়টি পাঠে হালিমা কীরূপ জ্ঞান অর্জন করতে পারবে? আলোচনাকর
গ্রুপ-এ
পাহাড়-পর্বত
মানুষ
জলবায়ু
গাছপালা
গ্রুপ-বি
জীবভূগোল
প্রাকৃতিক ভূগোল
মানব ভূগোল
অর্থনৈতিক ভূগোল
২। (ক) ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন?
(খ) সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কী?
(গ) গ্রুপ-এ এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত?
(ঘ) মানব জীবনে গ্রুপ-এ এবং গ্রুপ-বি এর প্রভাব বিশ্লেষণ করো।
পাশের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ।
৩। (ক) সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
(খ) গ্রহকে নক্ষত্র বলা যায় না কেন?
(গ) B- গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন ব্যাখ্যা করো।
(ঘ) ‘C’ গ্রহটি বৈশিষ্ট্যগত দিক থেকে ‘B’ গ্রহটির অনুরূপ কী? তোমার মতামত দাও।
পাশের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ।
৪। ক) উল্কা কাকে বলে?
খ) আহ্নিক গতি ও বার্ষিক গতি বলতে কী বোঝ ?
গ) প্রদত্ত চিত্রের চারটি অবস্থান থেকে বার্ষিক গতির প্রমাণ দাও।
ঘ) বাংলাদেশে ঋতু পরিবর্তন না ঘটলে কী হতো যুক্তি দিয়ে ব্যাখ্যা করো।
রুমা তার বন্ধুর সাথে ইন্টারনেট দেখতে দেখতে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ভয়াভয়তা জানতে পেল এবং বন্ধুকে জিজ্ঞেস করলো তা কী সত্যি হবে? জবাবে বন্ধু বলল- বিজ্ঞানীরা সংশয় প্রকাশ করছেন, এমনটি হওয়ার সম্ভবনা আছে।
৫। ক) বিশ্ব উষ্ণায়ন কী?
খ) গ্রীন হাউস গ্যাস কী? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে কোন ধরনের ভয়াভয়তার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। ।
ঘ) উক্ত ভয়াভয়তার বিশ্ব প্রেক্ষিত প্রভাব বিশ্লেষণ করো।
খুলনার রফিক, রাজশাহীর আলম, সিলেটের জামাল একসাথে হোস্টেলে থাকে। ছুটি হলে তিন বন্ধু অন্য বন্ধুদের বাড়িতে বেড়াতে যেত । তারা লক্ষ্য করলো যে তিনজনের বসবাসরত ভূমির ভিন্নতা রয়েছে ।
৬। (ক) বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী ?
(খ) প্লাইস্টোসিন কালের সোপান বলতে কী বোঝায় ?
(গ) উদ্দীপকের রফিকের এলাকার ভূপ্রকৃতি ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের আলম ও জামালের এলাকার স্থান দুটির মধ্যে কোনো সাদৃশ্য আছে কী? বিশ্লেষণ করো।
গাজীপুরের সাফি চাকুরি পেয়ে বান্দরবানে গেল। সেখানে সে কিছু পাহাড় দেখতে পেল। সে জানতে পারলো যে এই ধরনের পাহাড় নাকি দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলেও আছে। এগুলো নাকি ২৪৪ মিটারের বেশী উঁচু নয় ।
৭। ক) টিলা কাকে বলে?
খ) ভূপ্রকৃতি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ) সাফির চাকুরি কৃত স্থানটি কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত ? ব্যাখ্যা কর ।
ঘ) সাফির এলাকায় যে ধরনের ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায় তা বিশ্লেষণ করো।
